Posts

স্বাদ বদলে অন্তত একবার খেয়ে দেখুন মাটন ভুনা !

Image
  বাঙালির সঙ্গে লুচি আর খাসির মাংসের সম্পর্কটা নিবিড়।  রবিবার মানেই মটন। তাছাড়া খাসির মাংস নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব একটা কেউ পছন্দ করেন না। তাই বাড়িতে খাসির মাংস আনা হলেও পাতলা ঝোল বা মাটন কষা রান্না করা হয়। তবে স্বাদ বদল করতে এবার রেঁধে নিন মাটন ভুনা ।   মটন ভুনা বানানোর জন্য আমাদের সবার আগে লাগছে মটন । আমি নিয়ে নিচ্ছি 2 কেজি মটন । মটনের সাথে নিতে হবে বেশ কিছুটা চর্বি । এর জন্য দুটো পেঁয়াজ বেরেস্তা আকারে কেটে নিতে হবে ।  এ মটন ভুনা বানানোর জন্য একটি সিক্রেট মশলার ব্যবহার করব আমরা সেটা কিভাবে বানাতে হবে দেখে নিন... প্রথমে একটি কড়াইতে একটা চামচ গোটা ধনে হাফ চা চামচ জিরে একটা গোটা দারচিনি টুকরো সাথে বড় এলাচ দুচারটে গোল মরিচ একটা মিডিয়াম সাইজের শুকনো লঙ্কা আর সাথে এক চামচ লবণ। এবার গ্যাসের ফিল্মটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালো করে একটু রোস্ট করে নিতে হবে। ততক্ষণ রোস্ট করবেন যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরই মসলাগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নেব। মসলাগুলো ঠান্ডা হয়ে গেলে এটা কে আমরা পাউডারে পরিণত করে নেব। এবার আমরা গ্যাসে একটা করাই বসিয়ে দেবো তাতে পরি...

" ডিম মাখা মুসুর ডাল" ! হয় নাকি?

Image
  ডিম আর মুসুর ডাল ,  দুটোই আমাদের শরীর এ প্রোটিন যোগায়। যেমন ডিম খেতে ভালোবাসে না এমন কেউ নেই তেমনি মুসুর ডাল খেতে ভালোবাসে না এমন লোক ও বিরল । তবে দুটোকে একসাথে যদি কিছু নতুন রান্না করা যায়... আজ আমি আপনাদের দেখাবো ডিম মাখা মুসুর ডাল এর রেসিপি। কেমন হয় খেতে নিজে বানিয়ে খেয়ে দেখুন , তবেই বুঝবেন এর স্বাদ।  রান্নার প্রণালী:  প্রথমে  কড়াই তে একটু সোর্সের তেল নেবো। এবার তেল গরম হলে তাতে দুটো কাচা ডিম ভেঙে ছেড়ে দিয়ে ডিম এর ভূজিয়া বানিয়ে তুলে রেখে দেবো। তারপরে আবারও কড়াইতে একটু সোর্সের তেল নিয়ে তাতে এক দু চামচ জিরে, দুটো কাচা লংকা ,গ্রেট করা আদা রসুন দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরেই আবার মিডিয়াম সাইজ এর একটা পেঁয়াজ, কুচি কুচি করে কেটে রাখা, সেই পেঁয়াজ কুচি গুলো করাতে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। এবার আমি পেঁয়াজ কুচি গুলো লাল লাল করে ভেজে নিয়ে তাতে টমেটো কুচি গুলো দিয়ে আবার খানিকটা নাড়িয়ে নেবো। তারপর একটু নেরে নিয়ে তাতে পরিমাণ মত হলুদ , লংকা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো দিয়ে পুরো মসলা গুলো ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে এবার আমি ধুয়ে রাখা মুস...

খেয়ে দেখুন ধনেপাতার পনির ! পাগল হয়ে যাবেন কথা দিচ্ছি

Image
পনির এমন একটা দুগ্ধ জাতীয় খাবার যেটা প্রত্যেক টা বাড়িতে ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করে। খুব সহজ পদ্ধতি তে বানিয়ে নিন একদম অন্য রকম একটা পনির রেসিপি  যার নাম ধনেপাতার পানির। তৈরির উপকরণ:  পানির লবণ জিরে গুঁড়া হলুদ ধনেপাতা পেঁয়াজ  টক দই গোটা গরম মসলা ঘি  তৈরির প্রণালী:  প্রথমে পানির এর মধ্যে লবণ , জিরের গুঁড়ো, আর ধনেপাতা  দিয়ে মাখিয়ে রাখতে হবে দশ মিনিট। তারপর  কড়াই তে সামান্য সাদা তেল তেল দিয়ে একটা গোটা পেয়াজ কেটে তেলে দিয়ে অল্প ভেজে নিয়ে তাতে ধনেপাতা বোঁটা শুদ্ধ দিয়ে হালকা ভেজে নামিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে সাথে অল্প টক দই দিয়ে পেস্ট করে নিতে হবে । অন্য দিকে কড়াইতে তেল দিয়ে মেখে রাখা পানির গুলো ভেজে নিতে হবে । ভাজা হয়ে গেলে সেগুলোও তুলে রেখে  ওই পাত্রেই গোটা গরম মসলা ফোড়ন দিতে হবে। তারপর তার মধ্যে পেস্ট করে রাখা উপকরণগুলো কড়াইতে দিয়ে দিতে হবে। তারপর সুন্দর করে নেরে নিয়ে তাঁর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মত নুন দিয়ে ভালো করে কষাতে হবে । বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা পনির টা দিয়ে দিতে হবে।  তারপর সামান...

সয়াবিন আলুর বড়ার তরকারি! খেয়ে দেখুন কেমন লাগে

Image
  সোয়াবিনে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে সোয়াবিন যে শুধু স্বাস্থ্যের খেয়াল রাখে, তা নয়, খানিক অন্যভাবে রান্না করলে সোয়াবিন খেয়াল রাখবে আপনার স্বাদেরও। সোয়াবিন হল সস্তা ও সর্বোৎকৃষ্ট প্রোটিনের উৎস। সোয়াবিন কারি রুটি পরোটা এমনকি গরম ভাতের সাথে পরিবেশন করা যায়। সোয়াবিন বড়ি দিয়ে তৈরি কারি অনায়াসেই মাংস বা যেকোনো আমিষ কারির বিকল্প হতে পারে। বাচ্চাদের অবশ্যই সোয়াবিনের তরকারি খাওয়ানো উচিত তাতে বাচ্চাদের শারীরিক বৃদ্ধি ভালোভাবে হবে। সোয়াবিন নানাভাবে রান্না করা যেতে পারে যেমন আলু দিয়ে সোয়াবিনের তরকারি সোয়াবিন মাসালা সোয়াবিন কোপ্তা , সয়াবিন ও পেঁয়াজ দিয়ে তরকারি ইত্যাদি। তবে সোয়াবিন আলুর বড়ার তরকারি খেয়েছেন কখনো ? আজ একদম অন্যরকম রেসিপি আজ আপনাদের দেখাবো । প্রনালী:  এই রান্নার জন্য শুধু সোয়াবিন নয় সোয়াবিন এর সাথে আলু ছোটো ছোটো করে কেটে সেগুলো কেও ভালো করে ভালো করে সেদ্ধ করে নিতে হবে । তারপর মিকসি তে সোয়াবিন আর আলু গুলো কে গ্র্যান্ড করে নিতে হবে । তারপর আলাদা একটা বাটি তে আলু সোয়াবিন তার মধ্যে সামান্য জিরে গুঁড়া, লবণ , আর পরিম...

" এক ঘেঁয়ে মাছের ঝোল আর না " রান্না করুন মাছের কোর্মা !

Image
 " এক ঘেঁয়ে মাছের ঝোল " মানুষের মুখ পচে গেছে , আর ভালো লাগেনা । স্বাদ টা একটু অন্যরকম হলে রাধুনির রান্না করতেও ভালো লাগে আর খেতেও । যারা ডিম বা মাংস খান না তারা কিন্তু সহজেই এই রেসিপি টি বানিয়ে খেতে পারবেন । কিভাবে বানাবেন এই সুস্বাদু মাছের কোর্মা চলুন দেখে নেওয়া যাক আমার এই আজকের ব্লগ থেকে ।  তৈরির উপায়:  আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের পেটি আপনারা চাইলে এই রান্নাটির জন্য রুই মাছের পেটি বা গাদাও ব্যবহার করতে পারেন । ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এক চামচ নুন পুরো মাছগুলিতে ভালো করে মাখিয়ে নিতে হবে। হলুদের ব্যবহার করব না, শুধুমাত্র লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। দশ মিনিট বাদে রান্নাটি শুরু করছি । কড়াই টি গরম হলে কড়াইতে সরিষার তেল দিতে হবে । তেলটি গরম হলে মাছগুলো একা একা ছেড়ে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে । মাছের পিস গুলো বেশ সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আলাদা করে তুলে রাখতে হবে । মাছগুলি ভেজে তুলে নেওয়ার পর ঠিক ওই তেলেই দিয়ে দিতে হবে দুটো স্লাইস করে কেটে নেওয়া গোটা পেয়াজ । এটা দিয়ে তৈরি হবে বেরেস্তা। গ্যাসের ফ্রেমটাকে মিডিয়াম ভাবে রেখে পেঁয়াজ...

রবিবারের দুপুরে গরম ভাতের সাথে পরিবেশন করুন কাজু কড়াই চিকেন! মটন কে হাড় মনিয়ে দেবে!

Image
  বাঙালির রবিবার মানে মাংস আর ভাত।খাঁসির মাংসের আলাদা ঐতিহ্য থাকলেও বর্তমানে খাসির মাংসের আকাশ ছুঁয়ে যাওয়া দামের কারণে বাঙালির রান্নাঘরে এখন মুরগির মাংসের রমরমা। শনিবার অফিস শেষেই বাঙালি পরের দিনের খাবারের পরিপাটি শুরু করে দেয়। রবিবার আর পাতে মাংস থাকবেনা তাই হয়?কে বলেছে মাছে ভাতে বাঙালি?মাংস ভাতে বাঙালিও হয়, আর যদি মাংসটা জমিয়ে রান্না হয় তাহলে তো আর কোনো কথায় নেই!   রবিবারের এই স্বর্গীয় অনুভূতি অন্যসব অনুভূতিকে হার মানায়। আলু দিয়ে চিকেনের ঝোল মানেই হবে গাঢ় লাল রঙের। তবে প্রত্যেক রবিবার একইভাবে মুরগির মাংস রান্না করতে বা একই সাথে রান্না খেতে ভালো লাগে না । তাই একটু অন্যরকম রান্না হলে মুখের স্বাদ টাও বদলে যায় । অনেক কি চায় অতি কম সময়ে ও সহজে রেস্টুরেন্ট স্টাইলে রান্না করতে । তাই আজ নিয়ে এসেছি কাজু কড়াই চিকেন রেসিপি ।  চলুন দেখে নেই রেসিপি ।  তৈরির উপকরণ :  ১. মুরগির মাংস ২. কাজু বাদাম ৩. শুকনা লঙ্কা  ৪. টমেটো  ৫.  কাঁচা লঙ্কা ৬. পেঁয়াজ কুচি ৭. আদা রসুন বাটা  ৮. গরম মসলা ৯. নুন  ১০. হলুদ  ১১. কাসুরি মেথি  ১২....

শেষ পাতে খেয়ে দেখুন চিংড়ি মাছের টক !

Image
 মাছের রানি ইলিশের গুণাগুণ প্রায় সকলেরই জানা । কিন্তু গুণী চিংড়িও কোনও অংশে কম যায় না। বাংলার সংস্কৃতির সঙ্গে রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে চিংড়িও । নিখাদ ঘটিবাড়ি মানেই মোহনবাগান প্রেম আর বাড়িতে চিংড়ির গন্ধ। এছাড়া অন্য যে কোনও আমিষ জাতীয় খাবারের সঙ্গে টক্কর দিতে পারে চিংড়ি। চিংড়ি খেতে ভালবাসেন না এমন বাঙালি হাতে গোনা ৷ বাজারে গেলেই হয় বাগদা নয় গলদা, আর তা না হলে কুচো চিংড়ি তো থাকবেই বাঙালির থলিতে। চিংড়ি আসলে মাছ না কি পোকা- এ নিয়ে তর্ক রয়েছে, থাকবেও। তবে, চিংড়ির স্বাদ নিয়ে কারও দ্বিমত নেই। একদম ছোট গুঁড়ো চিংড়ি থেকে শুরু করে ইয়া বড় বড় চিংড়ি, সবই খেতে মুখরোচক। চিংড়ি দিয়ে বানানো যায় হাজারো মজাদার পদ, চিংড়ি মাছের কোর্মা, চিংড়ির বিরিয়ানি, লাউ চিংড়ি, কচুর লতি চিংড়ি, পুঁই চিংড়ির পকোড়া, দই চিংড়ি, ডাব চিংড়ি, চিংড়ি পিঁয়াজ, চিংড়ির চপ, চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি ভর্তা, লিখে শেষ করা যাবে না কিন্তু কখনো খেয়ে দেখেছেন কি চিংড়ি মাছের টক ? হ্যাঁ ঠিক শুনেছেন চিংড়ি মাছের টক ! নামটা শুনলে একটু অন্যরকম লাগলেও এই চিংড়ি মাছের টকের স্বাদটা কিন্তু অপূর্ব । খাবারের ...