খেয়ে দেখুন ধনেপাতার পনির ! পাগল হয়ে যাবেন কথা দিচ্ছি
পনির এমন একটা দুগ্ধ জাতীয় খাবার যেটা প্রত্যেক টা বাড়িতে ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করে। খুব সহজ পদ্ধতি তে বানিয়ে নিন একদম অন্য রকম একটা পনির রেসিপি যার নাম ধনেপাতার পানির। তৈরির উপকরণ: পানির লবণ জিরে গুঁড়া হলুদ ধনেপাতা পেঁয়াজ টক দই গোটা গরম মসলা ঘি তৈরির প্রণালী: প্রথমে পানির এর মধ্যে লবণ , জিরের গুঁড়ো, আর ধনেপাতা দিয়ে মাখিয়ে রাখতে হবে দশ মিনিট। তারপর কড়াই তে সামান্য সাদা তেল তেল দিয়ে একটা গোটা পেয়াজ কেটে তেলে দিয়ে অল্প ভেজে নিয়ে তাতে ধনেপাতা বোঁটা শুদ্ধ দিয়ে হালকা ভেজে নামিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে সাথে অল্প টক দই দিয়ে পেস্ট করে নিতে হবে । অন্য দিকে কড়াইতে তেল দিয়ে মেখে রাখা পানির গুলো ভেজে নিতে হবে । ভাজা হয়ে গেলে সেগুলোও তুলে রেখে ওই পাত্রেই গোটা গরম মসলা ফোড়ন দিতে হবে। তারপর তার মধ্যে পেস্ট করে রাখা উপকরণগুলো কড়াইতে দিয়ে দিতে হবে। তারপর সুন্দর করে নেরে নিয়ে তাঁর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মত নুন দিয়ে ভালো করে কষাতে হবে । বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা পনির টা দিয়ে দিতে হবে। তারপর সামান...