স্বাদ বদলে অন্তত একবার খেয়ে দেখুন মাটন ভুনা !
বাঙালির সঙ্গে লুচি আর খাসির মাংসের সম্পর্কটা নিবিড়। রবিবার মানেই মটন। তাছাড়া খাসির মাংস নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব একটা কেউ পছন্দ করেন না। তাই বাড়িতে খাসির মাংস আনা হলেও পাতলা ঝোল বা মাটন কষা রান্না করা হয়। তবে স্বাদ বদল করতে এবার রেঁধে নিন মাটন ভুনা । মটন ভুনা বানানোর জন্য আমাদের সবার আগে লাগছে মটন । আমি নিয়ে নিচ্ছি 2 কেজি মটন । মটনের সাথে নিতে হবে বেশ কিছুটা চর্বি । এর জন্য দুটো পেঁয়াজ বেরেস্তা আকারে কেটে নিতে হবে । এ মটন ভুনা বানানোর জন্য একটি সিক্রেট মশলার ব্যবহার করব আমরা সেটা কিভাবে বানাতে হবে দেখে নিন... প্রথমে একটি কড়াইতে একটা চামচ গোটা ধনে হাফ চা চামচ জিরে একটা গোটা দারচিনি টুকরো সাথে বড় এলাচ দুচারটে গোল মরিচ একটা মিডিয়াম সাইজের শুকনো লঙ্কা আর সাথে এক চামচ লবণ। এবার গ্যাসের ফিল্মটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালো করে একটু রোস্ট করে নিতে হবে। ততক্ষণ রোস্ট করবেন যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরই মসলাগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নেব। মসলাগুলো ঠান্ডা হয়ে গেলে এটা কে আমরা পাউডারে পরিণত করে নেব। এবার আমরা গ্যাসে একটা করাই বসিয়ে দেবো তাতে পরি...