বরবটি বাটা আর ভাত! আহা্ যেন অমৃত


 শুভ সকাল, আমি আমিশি আপনাদের সাথে , বাঙালি মানেই সারাদিনে প্রায় তিন বেলা ভাত । অন্য যা কিছুই খাওয়া হোক না কেন, ভাত না খেলে খিদা মিটে না অথবা তৃপ্তিও হয় না, মোটকথা ভাত খেতেই হবে। তাই কথায় বলে, ভেতো বাঙালি। এটা নিন্দা না কি অন্য কিছু সে বিতর্ক তোলা থাক। ভাত ছাড়া বাঙালির যে এক পা-ও চলে না সেটা এই বিশেষণ থেকে পরিষ্কার।আমরা সবাই মাছে-ভাতে বাঙালি। 

না তবে আজ মাছের কথা বলবো না। আজ এসেছি একটু অন্য রকমের রেসিপি নিয়ে। রোজ সকালে ভাবতে হয় কি দিয়ে খাওয়া যায় । কি রান্না করলে ছোটো থেকে বড় সবার মুখরোচক হবে। বরবটি , নাম তো সুনাহি হোগা । বরবটিতে রয়েছে ফ্ল্যাভোনয়েড নামে এ্যান্টিঅক্সিডেন্ট। এর দুটি উপাদান ক্যানসার কোষ বৃদ্ধিরোধ করতে কাজ করে। তবে খুব হালকাভাবে রান্না করলে হয়তো এটা কারো পছন্দ নাই হতে পারে। তাই আমি নিয়ে এসেছি বরবটি এর একটি অন্যরকম রেসিপি। বরবটি বাটা শুনেছেন কখনো। চলুন বেশি না বকে  দেখে নী রেসিপি টা । 

বরবটি বাটা তৈরির উপকরণ : 

১. বরবটি 
২. রসুন 
৩. কালোজিরা 
৪. শুকনালঙ্কা
৫. কাচালঙ্কা 
৬. লবণ 
৭. লেবু 

তৈরির উপায় : 

প্রথমে বরবটি টাকে ভালোমতো ধুয়ে সেদ্ধ করে নিতে হবে । ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর কাঁচা লঙ্কা, আগে থেকে সেদ্ধ করে রাখা বরবটি, আর রসুনের পোয়া একসাথে পেস্ট করে নিতে হবে। ভালো করে মিহি করে পেস্ট করে নেওয়ার পর কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কড়াই গরম হওয়ার পর শুকনো লঙ্কা ও কালোজিরা ফোড়ন দিতে হবে। তারপর পেস্ট করে রাখা উপকরণগুলো কড়াইতে দিয়ে কিছুটা নুন দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে খুব লোভ ফেমে । পাঁচ থেকে ছয় মিনিট ঢাকা  তোলার পর দেখতে পাবেন বেশ কিছুটা জল ছেড়েছে। তারপর গ্যাসকে একদম অল্প আঁচে রেখে ক্রমাগত নেড়ে যেতে হবে খুন্তি দিয়ে যাতে জিনিসটা একদম কষে যায় । ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করলে আরো কষাবেন। কষে যাওয়ার পর ওপর সামান্য  কাচা তেল দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে লেবু ও কাচা লঙ্কা দিয়ে পরিবেশন করুন বরবটি বাটা । আহা সকালের খাওয়াটা যেন জমে যাবে একদম । 

আজকের মত এখানেই শেষ অবার দেখা হবে নতুন আরো একটি রেসিপি নিয়ে ।

Comments

Post a Comment

Popular posts from this blog

" ডিম মাখা মুসুর ডাল" ! হয় নাকি?

সয়াবিন আলুর বড়ার তরকারি! খেয়ে দেখুন কেমন লাগে

শেষ পাতে খেয়ে দেখুন চিংড়ি মাছের টক !