খেয়েছেন ঝিঙের জলবড়া ?




 সবজির মধ্যে ঝিঙে (Luffa) শরীরকে সুস্থ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে। ঝিঙে এমন একটি সবজি যে সবাই এটি খেতে পছন্দ করে না। কিন্তু কিছু মানুষ আছে যাদের ঝিঙে খুবই পছন্দ। । যারা ঝিঙে খেতে ভালোবাসেন না, তাদেরও খাওয়া উচিত  কারণ, এর মধ্যে আছে শরীরকে ঠান্ডা রাখার উপায়। স্বাস্থ্যের জন্য অফুরন্ত উপকার দেয় ঝিঙে। ঝিঙেতে রয়েছে শরীরকে অনেক রোগ থেকে দূরে রাখার ক্ষমতা । এতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য যা শরীরকে সংক্রমণের ঝুঁকি থেকে রক্ষা করে। গবেষণা অনুসারে, ঝিঙে মাথাব্যথা নিরাময়েও সাহায্য করে। ঝিঙে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও, আমাশয় নিরাময়েও সহায়ক। 


তবে শুধু ঝিঙের তরকারি খেতে ভালো নাই লাগতে পরে সবার ।  আজ আমি নিয়ে এসেছি এমন এক রেসিপি যারা নিরামিষ দিনে ভেবে পান না কি রান্না করলে সবাই চেটেপুটে খাবে তাদের জন্য এটা একদম কার্যকরী একটা রেসিপি । ছোটবেলায় মা জেঠিমা রা রান্না করতো ঝিঙের জলবড়া । এটি একটি অত্যন্ত পুরনো দিনের রান্না। এখন প্রায় এই রান্না কেউ করে না বললেই চলে। চলুন দেখে নিই রেসিপি টা । 


ঝিঙের জলবরা তৈরির রেসিপি : 


১. ঝিঙে 

২. মটরের ডাল 

৩. লবণ 

৪. হলুদ 

৫. সরিষার তেল

৬. কালো জিরে 

৭. নারকোল 

৮. কালোসর্ষা

৯. কাচা লঙ্কা 

১০. চিনি 


তৈরির উপায় : 


প্রথমে মটর ডালটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তারপর ঝিঙে ডাকে বেশ সুন্দর করে কেটে নিতে হবে । তারপর করাই গরম করে তার মধ্যে সরিষার তেল দিয়ে তার মধ্যে কালোজিরা ফরন দিয়ে ঝিঙে গুলোকে ছেড়ে দিতে হবে।  তার ওপর পরিমান মত নুন হলুদ দিয়ে ঢেকে দিতে হবে । অন্যদিকে ততক্ষণে মটরের ভেজানো ডাল টা মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নিতে হবে  । তারপর সেটাকে খুব সুন্দর করে পরিমাণ মত নুন দিয়ে ফাটিয়ে নিতে হবে। বেশ ঘন হয়ে আসলেই বুঝতে পারবেন যে ফাটানো হয়ে গেছে। তারপর এটাকে সাইডে সরিয়ে রেখে ঢেকে রাখা ঝিঙেটা  খুলে দেখবেন । যখন দেখবেন খুব ভালো করে জল বেরিয়ে গেছে তখন ডাল গুলো বড়ার আকারে ঝিঙ্গের ওপর দিয়ে দেবেন । তারপর আবার ঢাকা দিয়ে দেবেন । ঝিঙ্গের জলে এই বড়া গুলো সেদ্ধ হয় বলেই এটা ঝিঙের জলবরা । কিছুক্ষন বাদে ঢাকা খুলে বড়া গুলো উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে রাখতে হবে ।অন্য দিকে ততক্ষনে একটা মিক্সি তে নারকোল কোরা সর্ষা আর কাচা লঙ্কা পেস্ট করে নেবেন । তারপর বড়া গুলো সেদ্ধ হয়ে গেলে ঝিঙে গুলো কে সুন্দর করে নেড়ে নেবেন ।  তারপর নারকেল সর্ষা আর কাচা লঙ্কার পেস্টটি কড়াই তে দিয়ে দিয়ে দিতে হবে গ্রেভি টা তৈরি করার জন্য। তারপর জল দিয়ে কিছুটা ফুটলেই ভাত ডাল এর সাথে পরিবেশন করুন ঝিঙের জলবড়া । 

Comments

Post a Comment

Popular posts from this blog

" ডিম মাখা মুসুর ডাল" ! হয় নাকি?

সয়াবিন আলুর বড়ার তরকারি! খেয়ে দেখুন কেমন লাগে

শেষ পাতে খেয়ে দেখুন চিংড়ি মাছের টক !