শেষ পাতে খেয়ে দেখুন চিংড়ি মাছের টক !


 মাছের রানি ইলিশের গুণাগুণ প্রায় সকলেরই জানা । কিন্তু গুণী চিংড়িও কোনও অংশে কম যায় না। বাংলার সংস্কৃতির সঙ্গে রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে চিংড়িও । নিখাদ ঘটিবাড়ি মানেই মোহনবাগান প্রেম আর বাড়িতে চিংড়ির গন্ধ। এছাড়া অন্য যে কোনও আমিষ জাতীয় খাবারের সঙ্গে টক্কর দিতে পারে চিংড়ি। চিংড়ি খেতে ভালবাসেন না এমন বাঙালি হাতে গোনা ৷ বাজারে গেলেই হয় বাগদা নয় গলদা, আর তা না হলে কুচো চিংড়ি তো থাকবেই বাঙালির থলিতে।


চিংড়ি আসলে মাছ না কি পোকা- এ নিয়ে তর্ক রয়েছে, থাকবেও। তবে, চিংড়ির স্বাদ নিয়ে কারও দ্বিমত নেই। একদম ছোট গুঁড়ো চিংড়ি থেকে শুরু করে ইয়া বড় বড় চিংড়ি, সবই খেতে মুখরোচক। চিংড়ি দিয়ে বানানো যায় হাজারো মজাদার পদ, চিংড়ি মাছের কোর্মা, চিংড়ির বিরিয়ানি, লাউ চিংড়ি, কচুর লতি চিংড়ি, পুঁই চিংড়ির পকোড়া, দই চিংড়ি, ডাব চিংড়ি, চিংড়ি পিঁয়াজ, চিংড়ির চপ, চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি ভর্তা, লিখে শেষ করা যাবে না কিন্তু কখনো খেয়ে দেখেছেন কি চিংড়ি মাছের টক ?


হ্যাঁ ঠিক শুনেছেন চিংড়ি মাছের টক ! নামটা শুনলে একটু অন্যরকম লাগলেও এই চিংড়ি মাছের টকের স্বাদটা কিন্তু অপূর্ব । খাবারের শেষ পাতে অন্য কোন কিছু টক না দিয়ে একবার দিয়ে দেখুন চিংড়ি মাছের টক। কথা দিচ্ছি হাত চেটে খাবে সবাই। চলুন দেখে নেই এই সহজ রেসিপিটা ।  



চিংড়ি মাছের টক তৈরির উপকরণ : 


১. চিংড়ি মাছ 

২. কাচা আম 

৩. পাঁচ ফোড়ন 

৪. লবণ 

৫. হলুদ 

৬. চিনি 

৭. সরিষার তেল

৮. কাঁচা লঙ্কা

৯. শুকনো লঙ্কা 

১০. গরম মসলা


তৈরির উপায়: 


চিংড়ি মাছ গুলি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে , তারপর খুব সামান্য পরিমাণ লবণ হলুদ মাখিয়ে তেলে দিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে সেই তেলের মধ্যেই সামান্য পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে কয়েকটি ছোট ছোট করে কেটে রাখা কাঁচা আম দিয়ে সেগুলো খুব হালকা করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে পরিমাণ মতো চিনি , হলুদ ও দুটো কাচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে নিয়ে পরিমাণ মত জল দিয়ে দিতে হবে। জল টা ফুটে উঠলেই চিংড়ি মাছ গুলি ছেড়ে দিয়ে পরিমাণ মত নুন দিয়ে ফোঁটাতে হবে । রান্না টা প্রায় ফুটে উঠলেই অল্প গরম মসলা দিয়ে নামিয়ে নিন চিংড়ি মাছের টক । 

Comments

Post a Comment

Popular posts from this blog

" ডিম মাখা মুসুর ডাল" ! হয় নাকি?

সয়াবিন আলুর বড়ার তরকারি! খেয়ে দেখুন কেমন লাগে