রবিবারের দুপুরে গরম ভাতের সাথে পরিবেশন করুন কাজু কড়াই চিকেন! মটন কে হাড় মনিয়ে দেবে!

 


বাঙালির রবিবার মানে মাংস আর ভাত।খাঁসির মাংসের আলাদা ঐতিহ্য থাকলেও বর্তমানে খাসির মাংসের আকাশ ছুঁয়ে যাওয়া দামের কারণে বাঙালির রান্নাঘরে এখন মুরগির মাংসের রমরমা। শনিবার অফিস শেষেই বাঙালি পরের দিনের খাবারের পরিপাটি শুরু করে দেয়। রবিবার আর পাতে মাংস থাকবেনা তাই হয়?কে বলেছে মাছে ভাতে বাঙালি?মাংস ভাতে বাঙালিও হয়, আর যদি মাংসটা জমিয়ে রান্না হয় তাহলে তো আর কোনো কথায় নেই! 


 রবিবারের এই স্বর্গীয় অনুভূতি অন্যসব অনুভূতিকে হার মানায়। আলু দিয়ে চিকেনের ঝোল মানেই হবে গাঢ় লাল রঙের। তবে প্রত্যেক রবিবার একইভাবে মুরগির মাংস রান্না করতে বা একই সাথে রান্না খেতে ভালো লাগে না । তাই একটু অন্যরকম রান্না হলে মুখের স্বাদ টাও বদলে যায় । অনেক কি চায় অতি কম সময়ে ও সহজে রেস্টুরেন্ট স্টাইলে রান্না করতে । তাই আজ নিয়ে এসেছি কাজু কড়াই চিকেন রেসিপি ।  চলুন দেখে নেই রেসিপি । 


তৈরির উপকরণ : 


১. মুরগির মাংস

২. কাজু বাদাম

৩. শুকনা লঙ্কা 

৪. টমেটো 

৫.  কাঁচা লঙ্কা

৬. পেঁয়াজ কুচি

৭. আদা রসুন বাটা 

৮. গরম মসলা

৯. নুন 

১০. হলুদ 

১১. কাসুরি মেথি 

১২. জিরে গুঁড়া

১৩. ধনে গুঁড়ো

১৪. সরিষার তেল

১৫. গোটা জিরে 


তৈরির উপায়: 


প্রথমে পরিমাণ মত শুকনা লঙ্কা কাচা লঙ্কা কাজু বাদাম শুকনা কড়াই তে হালকা ভেজে নিয়ে মিক্সী তে কোনো জল ছাড়াই গুঁড়ো করে নিয়ে তার মধ্যে টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নিন।  তারপর অন্য দিকে কড়াইতে সরিষার তেল দিয়ে জিরে ফোরণ দিয়ে কুচনো পেঁয়াজ গুলো ছেরে দিতে হবে পেঁয়াজ টা অল্প লাল লাল হয়ে এলে তাতে আদা রসুন বাটা, জিরে গুঁড়া ,ধনে গুঁড়ো, হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে নিতে হবে । তারপর চিকেন টা দিয়ে হালকা করে কষিয়ে নিতে হবে । পরিমাণ মতো লবণ দিয়ে তেল ছাড়ছে বুঝতে পারলেই আগে থেকেই পেস্ট করে রাখ উপকরণ গুলো দিয়ে কষিয়ে নিতে হবে । অল্প অল্প করে জল দিয়ে অল্প অল্প করে কষাতে হবে । ভালো মত তেল ছাড়ছে বুঝলেই সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে দিতে হবে । কিছুক্ষন বাদে ঢাকা নামিয়ে অল্প গরমমসলা দিয়ে জলটা কমে এলে গ্যাস বন্ধ করে অল্প কাসুরী মেথি  ছিটিয়ে অবার ঢাকা দিয়ে রাখুন । কিছুক্ষন বাদে ঢাকা নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন কাজু কড়াই চিকেন। 

Comments

  1. Havi valo bapar ❤️

    ReplyDelete
  2. Darun hoyeche ❤❤

    ReplyDelete
  3. Bha khub sundhor ❤️

    ReplyDelete
  4. সুস্বাদু ❤️😍

    ReplyDelete
  5. সুস্বাদু ❤️😍

    ReplyDelete
  6. সুস্বাদু ❤️

    ReplyDelete
  7. Lovely 😘
    Khub bhalo laglo
    Dhonobad ato sohog korar jono

    ReplyDelete
  8. Bha khub sundr ❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

" ডিম মাখা মুসুর ডাল" ! হয় নাকি?

সয়াবিন আলুর বড়ার তরকারি! খেয়ে দেখুন কেমন লাগে

শেষ পাতে খেয়ে দেখুন চিংড়ি মাছের টক !