" এক ঘেঁয়ে মাছের ঝোল আর না " রান্না করুন মাছের কোর্মা !
" এক ঘেঁয়ে মাছের ঝোল " মানুষের মুখ পচে গেছে , আর ভালো লাগেনা । স্বাদ টা একটু অন্যরকম হলে রাধুনির রান্না করতেও ভালো লাগে আর খেতেও । যারা ডিম বা মাংস খান না তারা কিন্তু সহজেই এই রেসিপি টি বানিয়ে খেতে পারবেন । কিভাবে বানাবেন এই সুস্বাদু মাছের কোর্মা চলুন দেখে নেওয়া যাক আমার এই আজকের ব্লগ থেকে ।
তৈরির উপায়:
আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের পেটি আপনারা চাইলে এই রান্নাটির জন্য রুই মাছের পেটি বা গাদাও ব্যবহার করতে পারেন । ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এক চামচ নুন পুরো মাছগুলিতে ভালো করে মাখিয়ে নিতে হবে। হলুদের ব্যবহার করব না, শুধুমাত্র লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। দশ মিনিট বাদে রান্নাটি শুরু করছি । কড়াই টি গরম হলে কড়াইতে সরিষার তেল দিতে হবে । তেলটি গরম হলে মাছগুলো একা একা ছেড়ে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে । মাছের পিস গুলো বেশ সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আলাদা করে তুলে রাখতে হবে । মাছগুলি ভেজে তুলে নেওয়ার পর ঠিক ওই তেলেই দিয়ে দিতে হবে দুটো স্লাইস করে কেটে নেওয়া গোটা পেয়াজ । এটা দিয়ে তৈরি হবে বেরেস্তা। গ্যাসের ফ্রেমটাকে মিডিয়াম ভাবে রেখে পেঁয়াজগুলোকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটি ভাজতে ভাজতে পাশে কোরমার মসলাটা তৈরি করে নিতে হবে। মিক্সি গ্রান্ডারে পরিমাণ মতো পেঁয়াজের টুকরো রসুন আদা ও কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। অপরদিকে বেরেস্তা ভেজে তৈরি হয়ে গেলে একটা পাত্রে সেটা তুলে নিতে হবে। তুলে নিয়ে ওই তেলে পরিমাণ মতো যদি আরো তেল প্রয়োজন হয় তাহলে তা দিয়ে কড়াইতে গরম করে নিতে হবে। তারপর কড়াইতে গোটা গরম মসলা বলতে দারুচিনি লবঙ্গ এলাচ দিয়ে সুন্দর গন্ধ বেরোলেই সুন্দর গন্ধ বের হলে ছেড়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন আর লঙ্কার পেস্ট টি। গ্যাস্টিকে মিডিয়ামে রেখে মিনিট তিন চারেক ভেজে নিতে হবে। মসলাটা করতে করতে ওই একই মিক্সচেঞ্জারে কিছুটা কাজু সামান্য পরিমাণ কিসমিস এবং একদম অল্প পরিমাণে টক দই দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। যে কোনো কোর্মা তে কাজুর পেস্টি ব্যবহার করতে হয়। অপরদিকে পেয়াজ আদার রসুন মসলাটি খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ, পরিমাণ মতো জিরের গুঁড়ো এবং একদম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এবার এই মসলা টার মধ্যেও সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু কোরমা রান্নাতে কখনো হলুদ দিতে হয় না তাই হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন তাতে রান্নাটির রংটা সুন্দর আসবে । প্রথমে পেঁয়াজের যে বেরেস্তা টা তৈরি করে নেওয়া হয়েছে সেই বেরেস্তা থেকে কিছু পরিমাণ মশলাটা কষানোর সময় দিয়ে দিতে হবে বাকিটা পরে ব্যবহার করা যাবে। সম্পূর্ণ মসলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে কাজু কিসমিস আর টক দইয়ের পেস্ট টি। পেজটিকে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে আগের মসলাটির সাথে। মিশিয়ে নেওয়ার চার-পাঁচ মিনিট পরেই দেখতে পাবেন তেল ছাড়তে শুরু করেছে। তেল ছাড়ার দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। গরম জল দিলে রান্নার টেস্ট খুব সুন্দর হয়। তাই চেষ্টা করবেন গরম জল ব্যবহার করা। জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। তারপর গ্যাসটা একদম লো তে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট তিনেক ফুটতে দিতে হবে। তারপর গ্যাসটা বন্ধ করে তাতে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো একদম সামান্য পরিমাণ ঘি আর পরিমাণমতো গরম মসলা। তারপর আরো মিনিট পাঁচেক মত ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর গরম ভাতের সাথে পরিবেশন করুন মাছের কোর্মা। আশা করি রেসিপি টা আপনাদের খুবই ভালো লাগবে।

Bagh khub sundor ❤️
ReplyDeleteWowwww
ReplyDeleteSundor
ReplyDeleteOwo❤️
ReplyDeleteOk, akdin try korbo ata...
ReplyDeleteআমার জিভে জল আর মুখে হাসি..
ReplyDeleteLooks very delicious
ReplyDeleteKube sundor ......
ReplyDeleteAha
ReplyDeleteSundor
ReplyDeleteBah
ReplyDeleteBahhhh❤️❤️
ReplyDeleteএ স্বাদের ভাগ হয় না 🤤🤤
ReplyDeleteরেসিপিটা আজকেই মা কে দেখাবো, আর দুপুরে গরম ভাতের সাথে মাছের কোর্মা ! আহা খাওয়ার কথা ভেবেই যেন আনন্দে মনটা ফুরফুরে হয়ে গেল 🤩।
ReplyDeleteDarun bari te ek try krbo
ReplyDeleteDarun sundhor ❤️
ReplyDeleteKhete hobe ekdin try kore ❣️
ReplyDeleteআহা বাঙালি! 😋
ReplyDeleteAmio amar bou k bolbo
ReplyDeleteKhide peye galo to
ReplyDeleteHavi
ReplyDeleteAha 😋
ReplyDeleteDarun👍👍
ReplyDeleteIntresting
ReplyDelete