সয়াবিন আলুর বড়ার তরকারি! খেয়ে দেখুন কেমন লাগে

 


সোয়াবিনে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে সোয়াবিন যে শুধু স্বাস্থ্যের খেয়াল রাখে, তা নয়, খানিক অন্যভাবে রান্না করলে সোয়াবিন খেয়াল রাখবে আপনার স্বাদেরও। সোয়াবিন হল সস্তা ও সর্বোৎকৃষ্ট প্রোটিনের উৎস। সোয়াবিন কারি রুটি পরোটা এমনকি গরম ভাতের সাথে পরিবেশন করা যায়। সোয়াবিন বড়ি দিয়ে তৈরি কারি অনায়াসেই মাংস বা যেকোনো আমিষ কারির বিকল্প হতে পারে। বাচ্চাদের অবশ্যই সোয়াবিনের তরকারি খাওয়ানো উচিত তাতে বাচ্চাদের শারীরিক বৃদ্ধি ভালোভাবে হবে। সোয়াবিন নানাভাবে রান্না করা যেতে পারে যেমন আলু দিয়ে সোয়াবিনের তরকারি সোয়াবিন মাসালা সোয়াবিন কোপ্তা , সয়াবিন ও পেঁয়াজ দিয়ে তরকারি ইত্যাদি। তবে সোয়াবিন আলুর বড়ার তরকারি খেয়েছেন কখনো ? আজ একদম অন্যরকম রেসিপি আজ আপনাদের দেখাবো ।



প্রনালী: 


এই রান্নার জন্য শুধু সোয়াবিন নয় সোয়াবিন এর সাথে আলু ছোটো ছোটো করে কেটে সেগুলো কেও ভালো করে ভালো করে সেদ্ধ করে নিতে হবে । তারপর মিকসি তে সোয়াবিন আর আলু গুলো কে গ্র্যান্ড করে নিতে হবে । তারপর আলাদা একটা বাটি তে আলু সোয়াবিন তার মধ্যে সামান্য জিরে গুঁড়া, লবণ , আর পরিমাণ মত মৌরি গুঁড়ো , চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে বড়ার আকারে সামান্য তেলে ভেজে নিতে হবে । ভাজা হয়ে গেলে আলাদা পাত্রে নামিয়ে রাখতে হবে । তারপর মিক্সিতে একটা পেঁয়াজ ধনেপাতা লঙ্কা ও সামান্য টক দই সুন্দর করে গ্র্যান্ড করে নিতে হবে । তারপর ওই তেলেই পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে মিশ্রণ টা দিয়ে দিতে হবে । বেশ কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেওয়ার পর তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা বড়া টা দিয়ে দিয়ে সামান্য জল দিয়ে ঢেকে দিতে হবে । পাঁচ মিনিট রান্না করার পর গ্যাস বন্ধ করে দিয়ে সামান্য গরমমসোলা দিয়ে ঢাকা দিয়ে রাখলেই তৈরি সয়াবিন আলুর বড়ার তরকারি। 

Comments

Post a Comment

Popular posts from this blog

" ডিম মাখা মুসুর ডাল" ! হয় নাকি?

শেষ পাতে খেয়ে দেখুন চিংড়ি মাছের টক !